শেরপুরের শ্রীবরদী উপজেলার রাণীশিমূল ইউনিয়নের খাড়ামুড়া গ্রামে আজ সোমবার রাত ৯ টার দিকে বন্যহাতির আক্রমনে এক দোকানদার নিহত হয়েছে। নিহতে ব্যক্তির নাম জানা যায়নি।
শ্রীবরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা খালেদা নাসরিন হাতির আক্রমনে এক ব্যক্তির নিহত হওয়ার খবর স্বীকার করে জানান, বন্যহাতির দল এখনও ঐ এলাকায় অবস্থান করে বাড়িঘর ভাঙচুর করছে।
জানা গেছে, নিহত ব্যক্তি একটি টং দোকানে ব্যবসা পরিচালনা করত। বন্যহাতির দল তার দোকান ভাঙচুর করে তাকে হত্যা করে। হাতি দলের উন্মত্ততার কারণে এখনও ঐ এলাকায় কেউ যেতে সাহস পাচ্ছে না।
ইত্তেফাক/এএন
