ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণ না হওয়ায় সোমবার অর্ধবেলা হরতাল পালন করা হয়েছে। এ সময়ে শিক্ষার্থীরা ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ-মিছিল করে। এ নিয়ে রবিবার বিকেলও বিক্ষোভ-মিছিল ও ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
জানা যায়, ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণ না হওয়ার খবর ছড়িয়ে পড়লেই ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা মিছিল করে। এ সময়ে সভা থেকে ওই হরতালের ডাক দেয়া হয়। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান, সোমবার সকাল থেকে শান্তিপূর্ণ হরতাল চলছে এবং শিক্ষক-শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে।
ইত্তেফাক/এএন
