বুড়িগঙ্গায় নৌকা ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১৬:৪০
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবে নিখোঁজ শিশু বৃষ্টি আক্তারের (৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
মঙ্গলবার দুপুরে রহমান ডগইয়ার্ডের সামনে বুড়িগঙ্গায় লাশটি ভাসমান অবস্থায় পাওয়া যায় বলে জানান দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ নৌপুলিশ ফাঁড়ির এসআই মো. সামসুল আলম। বৃষ্টি আক্তার নোয়াখালীর পরকড়াই এলাকার মো. জাকির হোসেনের মেয়ে। 
 
এসআই সামসুল জানান, সোমবার সকালে মায়ের সঙ্গে বৃষ্টি দক্ষিণ কেরাণীগঞ্জের চরকালিগঞ্জ তৈলঘাট থেকে লালকুঠি ঘাটে যাওয়ার জন্য নৌকায় ওঠে। সদরঘাট লঞ্চ টার্মিনালের কাছাকাছি বুড়িগঙ্গা নদীতে পৌঁছালে ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় বৃষ্টির মা ও অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও বৃষ্টি নিখোঁজ হয়।
 
ইত্তেফাক/ইউবি