সাঘাটায় প্রেমিকার পরিবারের নির্যাতনে স্কুলছাত্র নিহত

আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১৮:৩৮
 
গাইবান্ধার সাঘাটায় প্রেমিকার পরিবারের নির্মম নির্যাতনে সুজন (১৬) নামে স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর সাথালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কচুয়াহাট গ্রামের তারা মিয়ার ছেলে কচুয়াহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সুজন মিয়া পার্শ্ববর্তী উত্তর সাথালিয়া গ্রামের জেনারুলের কন্যা কচুয়াহাট শহীদ এইচ.আর.এম বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী জুনিয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জুনিয়ার পরিবার এ ঘটনা মেনে নিতে না পেরে কৌশলে সুজন কে ডেকে নিয়ে নির্জন স্থানে শারীরিক নির্যাতন চালায়। এতে ঘটনাস্থলে সুজনের দেহ অজ্ঞান অবস্থায় মাটিতে লুটিয়ে পরে। খবর পেয়ে সুজনের পরিবার এলাকাবাসীর সহযোগিতায় সুজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।