ঢাবি ‘চ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল বুধবার

আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১৯:৩৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বুধবার দুপুর ১২টায় ঘোষণা করা হবে। 
 
ঢাবির জনসংযোগ অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 
 
উপাচার্য অধ্যাপক  ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) এই  ফল প্রকাশ করবেন। 
 
‘চ’ ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে ১০ হাজার ২৪৩ জন পরীক্ষা দিয়েছে। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছে ৭৫ শিক্ষার্থী। 
 
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান এবং ১ অক্টোবর ২০১৬ শনিবার অংকন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
ইত্তেফাক/ইউবি