আইরিনের পাশে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ২০:৪৩
মেডিকেলের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বাবার আর্থিক দৈন্যতায় যখন ভর্তি হতে পারছিলনা ঠিক তখনি মেধাবী আইরিনের পাশে দাঁড়াল নীলফামারীর জেলা প্রশাসক জাকীর হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন খান ও তার এক বন্ধু। 
 
মঙ্গলবার দুপুরে দুপুরে নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে আইরিনের হাতে ৩৫ হাজার চেক তুলে দেন পুলিশ সুপার জাকির হোসেন খান। এর আগে জেলা প্রশাসকও চেক তুলে দেন আইরিনের হাতে। এ সময় আইরিনের বাবা ইউনুছ আলীসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 
আইরিনকে মেডিকেলে ভর্তির জন্য পুলিশ সুপারের নেত্রকোনার এক আইনজীবী বন্ধুর দেয়া ২০ হাজার এবং তার ব্যক্তিগত তহবিল থেকে ১৫ হাজারসহ মোট ৩৫ হাজার টাকা দেয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার। এছাড়াও ভবিষ্যতে আইরিনের লেখাপড়ার জন্য আরো কোন ধরনের সহযোগিতা লাগলে তা করা হবে বলে জানান তিনি। 
 
উল্লেখ্য, অর্থাভাবে মেডিকেলে ভর্তি অনিশ্চিত এরকম একটি সংবাদ দৈনিক ইত্তেফাকে প্রথম ছাপা হয়। এবারের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় আইরিন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তির সুযোগ পেলেও বাবার আর্থিক সমর্থ না থাকায় মেডিকেলে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল। সে জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনয়নের কিসামত কামারপুকুর গ্রামের দিনমজুর ইউনুছ আলীর মেয়ে।
 
ইত্তেফাক/ইউবি