চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার ৩

আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ২১:৩২
মহানগরীর আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় সোমবার দিবাগত ভোররাতে অভিযান চালিয়ে বিদেশি রিভলবার ও দুটি চাপাতিসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার তিনজন হলেন- ঝালকাঠির বিল্লাল (২২), সন্দ্বীপের মো. মামুন (৩৪) ও ব্রাক্ষণবাড়ীয়ার মো. এনামুল হক (১৮)।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত তিনটার দিকে বিশ্ব কলোনির রেশমি ফার্নিচারের সামনের সড়কে অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেফতার করা হয়।
 
এ সময় তাদের কাছে একটি বিদেশি রিভলবার ও দুটি চাপাতি পাওয়া যায়।
 
তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। বাসস।