মুন্সীগঞ্জে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম

আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ২২:০৫
মুন্সীগঞ্জে তাহমিনা নামে দশম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে জখম করেছে এক দুর্বৃত্ত। 
 
মঙ্গলবার বিকালে সিরাজদিখান উপজেলার চোর মদ্দম গ্রামে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
তাহমিনা রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও  চোর মদ্দম গ্রামের মো তফিজউদ্দিনের মেয়ে। 
 
সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, বিকালে তাহমিনার ঘরে ঢুকে অজ্ঞাত এক যুবক তাকে মাথার পেছনে কোপ দিয়ে পালিয়ে গেছে যায়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। 
 
তবে স্থানীয়রা ওই বখাটে তাহমিনাকে প্রেমের প্রস্তাব দেয়। এ সময় তাহমিনা তাকে থাপ্পড় মারে। এ কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।
 
ইত্তেফাক/ইউবি