দামুড়হুদায় মাদকসহ আটক ৪

আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৪:০৯
 
দামুড়হুদার পৃথক দুটি স্থানে বিজিবি অভিযান চালিয়ে ফেনসিডিল, গাঁজা, মোটরসাইকেল, প্রাইভেটকারসহ চারজনকে আটক করেছে। মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে তাদেরকে আটক করা হয়।
 
বিজিবি জানায়, ওই দিন উপজেলার লোকনাপুর সড়কের কাছে বিজিবির একটি টহল দল ওৎ পেতে থাকলে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ২৭-৫০৪৮) বিজিবি দেখে দ্রুতগতিতে যাওয়ার চেষ্টা করে। এসময় বিজিবি প্রাইভেটকারটি থামায়। পরে গাড়ি তল্লাশি করে এক কেজি গাঁজাসহ রাজিবুল ও লস্করকে আটক করে।
 
মুন্সিপুর বিজিবর টহলদল স্থানীয় মাঝের রাস্তা থেকে ঢাকার যাত্রাবাড়ির শাহাজানের ছেলে রুবেল (২৭) ও দামুড়হুদার হুমায়ন কবিরকে (২৩) মোটরসাইকেল ফেনসিডিলসহ আটক করে। বুধবার তাদেরকে থানায় সোপর্দ করে। 
 
 
ইত্তেফাক/কেকে