ঢাবির ‌ ‘চ’ ইউনিটে উত্তীর্ণ ২০৮ জন

আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৪:৩২
 
২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২০৮ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।
 
পরীক্ষার বিস্তারিত ফল ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েব সাইটে জানা যাবে। এছাড়া, যেকোন মোবাইল ফোন থেকে DU CHA লিখে roll no টাইপ করে 16321 নম্বরে send করলে ফিরতি SMS এ ভর্তিচ্ছুরা তাদের ফল জানতে পারবেন।
 
উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের ২৩ অক্টোবর (রোববরা) থেকে ৩০ অক্টোবর (রোববার) এর মধ্যে বিষয় পছন্দক্রম ফরমপূরণ করতে হবে। কোটায় আবেদনকারীদের ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে কোটার ফরম ডিন অফিস থেকে সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে হবে।
 
ফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে ২০ অক্টোবর থেকে ২৭ অক্টোবরের মধ্যে ডিন অফিসে আবেদন করা যাবে। যা আগামী ৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
 
ইত্তেফাক/এএসএস