‘এমবাপে সবার ক্রয়সাধ্যের বাইরে’

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২১:৩৬

সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহোর বিশ্বাস- ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে কেনার ক্ষমতা কোনো ক্লাবেরই নেই। মরিনহো গেল সপ্তাহেই এমবাপের বয়স এবং অতিমানবীয় ক্ষমতা বিবেচনায় খেলোয়াড়টিকে লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও বেশি  ‘মূল্যবান’ বলে আখ্যা দিয়েছিলেন। এবার তিনি জানালেন পিএসজি তারকা সব ক্লাবের ক্রয়ক্ষমতার বাইরে। কানাল প্লাসকে তিনি বলেন, ‘আমি বলবো না সে বিশ্বসেরা; কিন্তু আমার চোখে সে বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যদি আমি কোনো দলের কোচ হতাম তবে আমি তার চিন্তাও করতাম না কেননা সে সবারই ক্রয়সাধ্যের বাইরে। যদি কোনো ক্লাব তাকে দলে ভেড়াতে চায় তবে তাদের শুভকামনা।’