ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মালিহাতা গ্রাম থেকে রিকশাচালকের স্ত্রী-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে তালাবদ্ধ ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মালিহাতা গ্রামের রিকশাচালক বাচ্চু মিয়ার স্ত্রী সরুফা বেগম ও তার শিশু কন্যা মারুফা বেগম । এ ঘটনার পর থেকে বাচ্চু মিয়া পলাতক রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সরুফা বেগম একটি বয়লারে কাজ করতেন। বুধবার সকালে কাজে না যাওয়ায় তার সহকর্মীরা বাড়িতে এসে খোঁজ করেন। ঘর তালা দেখে তাদের সন্দেহ হয়। পরে গ্রামবাসী থানায় খবর দিলে পুলিশ ঘরের তালা ভেঙে তাদের লাশ উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়ার সদর হেডকোয়ার্টারের এএসপি রাজন কুমার দাস জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/ইউবি
