ইত্তেফাকের বেনাপোল সংবাদদাতার বাবা আর নেই

আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৯:৩০
দৈনিক ইত্তেফাকের বেনাপোল সংবাদদাতা কাজী শাহ্জাহান সবুজের পিতা কাজী শামশুজ্জোহা (৭৮) সোমবার বিকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
 
তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইজ রোগে ভুগছিলেন। ওই দিন রাতেই এশার নামাজ পর  পাঁচ ভুলাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক করব স্থানে তার লাশ দাফন করা হয়। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে আত্বীয় স্বজনসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। অবসরপ্রাপ্ত এ শিক্ষক সৎ এবং নিষ্ঠাবান ছিলেন বলে এলাকায় খ্যাতি  রয়েছে। 
 
মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা  জানিয়েছেন বেনাপোলসহ শার্শা, নাভারন, বাগ আঁচড়ায় কর্মরত সাংবাদিকরা, শার্শা উপজেলার সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন  রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা এবং বেনাপোল কাস্টম ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্ট এসোসিয়েশনের নেতারা।
 
ইত্তেফাক/ইউবি