নান্দাইলে ১০ টাকা কেজি দরের ৪৫ বস্তা চাল উদ্ধার

আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ২২:১৪
ময়মনসিংহের নান্দাইলে হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরের ৪৫ বস্তা মজুদকৃত চাল উদ্ধার করা হয়েছে। 
 
দায়িত্বপ্রাপ্ত এক ডিলারের গুদাম থেকে বুধবার দুপুরে  এ চাল উদ্ধার করা হয়। পরে চালের বস্তাগুলো পুলিশ থানায় নিয়ে যায়। এ সময়  নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামীম আল ইয়ামীন উপস্থিত ছিলেন। 
 
নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মোতালেব চৌধুরী বলেন,  অভিযুক্ত ডিলার মো. আসাদুজ্জামান নূরুল্লাহ পালিয়ে গেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/ইউবি