মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা পেল সহস্রাধিক যাত্রী

আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১২:৫৯
ঢাকা-রাজশাহী-খুলনা রুটে বুধবার রাত সাড়ে নয়টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।
 
জানা গেছে, বুধবার রাত সাড়ে নয়টায় টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া ট্রেন স্টেশনের কাছে লালমনিরহাট থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। এতে ওই রুটে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। রাত সাড়ে ১২টার দিকে ট্রেনটি সরানো হলে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।  
 
মহেড়া ট্রেন স্টেশনের মাস্টার মো. মাসুম মল্লিক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
 
ইত্তেফাক/এএসএমইউ