শিবগঞ্জে জাল রুপিসহ দুই যুবক আটক

আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৪:০৫
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাঁচ লাখ ভারতীয় জাল রুপিসহ দুই যুবককে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশে। আটকরা হলেন,  দুর্লভপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের সুমন আলি(৩২) ও পাকা ইউনিয়নের দশরশিয়া গ্রামের লালবর (৩৬)।
 
বিজিবি জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় গোপন সংবাদের ভিত্তিতে  দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া বেড়িবাঁধের উপর থেকে চার লক্ষ ৯৮ হাজার পাঁচ শ ভারতীয় জাল রুপিসহ দুইজনকে আটক করা হয়।
 
আটকরা জানায়, তারা পদ্মা নদী পার হয়ে রঘুনাথপুর খাকচাপাড়া সীমান্ত দিয়ে টাকাগুলো ভারতে পাচার করতো।
 
আটক লালবর বলেন, ‘আমি কামলা হিসেবে টাকাগুলো বহন করছি। টাকাগুলোর মূল মালিক বাড়ির পার্শ্বের জাল টাকার ব্যবসায়ী ইউসুফ আলি।’
 
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন জানান, দশরশিয়া গ্রামের ইউসুফ, খড়িয়াল গ্রামের এনামুল ও সাতরশিয়া গ্রামের সরকার দলীয় কথিত যুবলীগ নেতার মাধ্যম বিরাট একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছে।
 
ইত্তেফাক/এএসএমইউ