সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই মুতাচ্ছির বিল্লাহ (১৮) খুন হয়েছেন। তিনি নূরনগর ইউনিয়নে মানিকপুর গ্রামের আবুল কাশেম গাজীর ছেলে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে দুই ভাই আখ খাওয়া নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বড়ভাই মাসুম বিল্লাহ লাঠি দিয়ে ছোট ভাইয়ের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
