যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল মবিল উৎপাদন কারখানা সিলগালা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে শহরের বকচর এলাকার সোলাইমান অটোমোবাইল নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় ও সিলগালা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে যশোর শহরের বকচর এলাকা মৃত আবদুস সাত্তারের ছেলে বাবুল হাসানের সোলাইমান অটোমোবাইল নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের নকল প্রস্তুত ও প্রতিক্রিয়াজাতকরণের প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
