ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় সাড়ে ১১টায়।
ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের পরিচালক ড. নূর-ই-ইসলাম।
এ বছর ১৭৪৫টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯০,৪২৭ জন। পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলি যোগাযোগ করা যায় এরকম কোন ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ইত্তেফাক/কেকে
