জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ভ্রাম্যমাণ থেরাপি ভ্যানের মাধ্যমে প্রতিবন্ধীদের বিনামূল্যে থেরাপি চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের সেবা ও সাহায্য কেন্দ্রের জয়পুরহাট শাখার আয়োজনে ভ্রাম্যমাণ থেরাপি চিকিৎসা সেবা দেয়া হয়। ফিজিওথেরাপি, অকুল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, বাত-ব্যথা ও প্যারালাইসিস রোগীদের থেরাপি দেয়া হয়।
সেবা ও সাহায্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. তুষার কান্তি ধর এ চিকিৎসা সেবা দেন। এতে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সরকারি প্রতিনিধি জাহাঙ্গির হোসেন সহযোগিতা করেন।
ইত্তেফাক/এএসএমইউ
