মুরাদনগরে ৮ কেজি গাঁজাসহ তিন নারী গ্রেফতার

আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ১৪:৫৫
কুমিল্লার মুরাদনগর উপজেলায় আট কেজি গাঁজাসহ তিনি নারী পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
 
শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলাধীন কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের বখরনগর নামক স্থানে অভিযান চালিয়ে এসব মাদকসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
 
আটকরা হলেন, নরসিংদী সদর উপজেলার চিনিমপুর গ্রামের হাফেজা বেগম (৫৫), তওরা গ্রামের ফিরোজা বেগম ও বিলাশদি গ্রামের ফাতেমা বেগম(৪৫)।
 
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,  তাদেরকে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ