ফরিদপুরের নগরকান্দা উপজেলায় দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলাধীন ঢাকা-খুলনা মহাসড়কের কাইলার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এদের মধ্যে জীবননেছা, মায়া বেগম ও আব্দুল কাদেরের অবস্থা গুরুতর। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
