নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেছে একই গ্রামের তিন যুবক। এ ঘটনায় মেয়েটির বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন। ওই ছাত্রী চন্ডিগড় ইউনিয়নের মধুয়াকোনা গ্রামের আনন্দ স্কুলের ছাত্র।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা একই গ্রামের শরীফ মিয়া (২০), জিয়া রহমান (১৯) ও রাসেল মিয়া (২৩) ওই ছাত্রীকে জোর করে অজ্ঞাত স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। রাত একটার দিকে একই গ্রামের তোতা মিয়ার পুকুর পাড়ে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। এবং এ ঘটনায় মামলা বা মোকাদ্দমা হলে তারা প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান হুমাযুন কবীর বলেন, ‘অভিযোগ পেয়েছি। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদরে পাঠানো হবে।’
ইত্তেফাক/এএসএমইউ
