গাজীপুর সদর উপজেলার খুন্দিয়া গ্রামের জঙ্গল থেকে পলিথিনে মোড়ানো অজ্ঞাত এক যুবকের (৩৫) গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
জয়দেবপুর থানার এসআই আনোয়ার হোসেন জানান, বাড়িয়া ইউনিয়নের খুন্দিয়া উত্তরপাড়া এলাকায় জঙ্গলে পলিথিনে মোড়ানো ওই যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। সেখানে গিয়ে লাশটি উদ্ধার কর হয়। রশি দিয়ে বাঁধা ওই যুবকের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
