সাতক্ষীরায় দুই ভাইয়ের মারামারি ঠেকাতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে মা নিহত হয়েছেন।
শুক্রবার রাতে সাতক্ষীরা শহরের অদূরে আগরদাঁড়ি ইউনিয়নের বেতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যমুনা খাতুন ওই গ্রামের ওই আবদুস সবুরের স্ত্রী।
পুলিশ জানায়, দুই ভাই নাজমুল ও আল আমিন নারকেল পাড়া নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে। রাতে তারা দুইজনে মারামারি করতে থাকে। জানতে পেরে মা যমুনা খাতুন তাদের বাধা দিতে ঘর থেকে বের হন। তিনি সেখানে যাওয়ার আগেই টিউবওয়েলের কাছে পা পিছলে পড়ে গুরুতর আহত হন। সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, এটি হত্যাকাণ্ড নয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তারপরও পুরোপুরি নিশ্চিত হতে লাশের ময়নাতদন্ত করা হবে।
ইত্তেফাক/এএসএমইউ
