চরভদ্রাসনে অভিযানকারী নৌকায় জেলেদের হামলা, আটক ৩

আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১৬:৪০
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা ঘেঁষা পদ্মা নদীতে শনিবার সকালে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করতে গিয়ে জেলেদের আক্রমণের শিকার হন অভিযানে অংশ নেয়া কয়েকজন সদস্য।
 
জানা গেছে, সকালে পুলিশ ফোর্স নিয়ে নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস কর্মকর্তা মালিক তানভির হোসেন। অভিযানকালে জেলেদের কাছ থেকে দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
 
তানভির হোসেন বলেন, গোপালপুর ঘাট হতে প্রায় দুই কিলোমিটার দূরে জেলেদের জাল ফেলতে দেখে তারা এগিয়ে গেলে মাছ শিকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং জেলেদের হাতে থাকা লাঠি ও বৈঠা দিয়ে অভিযানের ট্রলারের মাঝিকে আক্রমণ করে। এ সময় তিন জেলেকে আটক করা হয়। তবে নৌকাটি অভিযানে ব্যবহৃত ট্রলারের ধাক্কায় ডুবে যায়। আটকরা হলেন, সদর ইউনিয়নের ফজলুর রহমানের ছেলে মাথাভাঙ্গা গ্রামের জাকির হোসেন (২৫), আইয়ূব আলী বেপারীর ছেলে ফারুক বেপারী (২৪)পিতা ও ইসাহাক বেপারীর ছেলে সুমন বেপারী(২৫)।
 
উপজেলা মৎস কর্মকর্তা জানায়, জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ফেলার পাশাপাশি তিন জেলেকে শাস্তি প্রদানের প্রক্রিয়া চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ