‘জাঙ্গল ক্যাম্পে’ শরণার্থীদের উচ্ছেদ অভিযান শুরু সোমবার

আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ২৩:১৩
সোমবার থেকে ফ্রান্সের ক্যালাইস শহরের ‘জাঙ্গল ক্যাম্প’ উচ্ছেদ শুরু করার ঘোষণা দিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। ওই ক্যাম্পগুলোয় সাত হাজারের বেশি মানুষ মানবেতরভাবে রয়েছে এবং তাদের ফ্রান্সের অন্যত্র পুনর্বাসিত করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
 
ব্রিটেনের সীমান্তবর্তী ফরাসি শহর ক্যালাইসের এই শরণার্থী শিবিরটি জাঙ্গল ক্যাম্প নামে পরিচিত, যেখানে গত কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থীরা বাস করছে, যাদের অনেকের প্রধান উদ্দেশ্য সীমান্ত অতিক্রম করে ব্রিটেনে প্রবেশ করা। অনেকেই জোর করে বা গোপনে ট্রাকে করে ব্রিটেনে প্রবেশের চেষ্টা করে। এ কারণে এই ক্যাম্পটি নিয়ে ব্রিটেন এবং ফ্রান্সের সরকারের মধ্যে তিক্ততাও তৈরি হয়েছে।
 

ইত্তেফাক/এএন