আড়াইহাজারে ধাতব মুদ্রা নিয়ে বিপাকে ব্যবসায়ীরা

আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৩:৫৫
 
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাধারণ ব্যবসায়ীরা ধাতব মুদ্রা ৫০ পয়সা, এক টাকা, দুই টাকা ও পাঁচ টাকার ধাতব মুদ্রা নিয়ে বিপাকে পড়েছে।
 
ব্যবসায়ীরা জানান, ক্রেতারা আমাদের নিকট এক থেকে পাঁচ টাকার দ্রব্য ক্রয় করলে ধাতব মুদ্রার কয়েনগুলো ধরিয়ে দেয়। এই কয়েনগুলো দিন শেষে প্রায় ১০/১৫ হাজার টাকা জমা হয়। জমাকৃত ধাতব মুদ্রা আর কেউ নিতে চায় না। ফলে এগুলো নিয়ে বিপাকে পড়তে হচ্ছে।
 
ব্যবসায়ীরা আরো জানান, মালামাল ক্রয় করে মহাজনকে ২০ হাজার টাকার কয়েন দেয়া হলে তারা ধাতব মুদ্রার এতগুলো কয়েন গ্রহণ করবে না বলে জানিয়ে দেন।
 
ব্যাংকে জমা দিতে গেলে তারা জানান, এতোগুলো খুচরা পয়সা নেয়া যাবে না।
 
উপজেলার বিভিন্ন হাট-বাজারে ব্যবসায়ীদের কথা বললে তারা জানান, ১০ হাজার টাকার ধাতব মুদ্রা বিপদে পড়ে পাঁচ হাজার টাকায় বিক্রি করতে হয়। এরকম চলতে থাকলে ব্যবসা গুটিয়ে বাড়িতে বসে থাকতে হবে। বিষয়টিতে সরকারের নজর দেয়া উচিত বলে জানান ব্যবসায়ীরা।
 
ইত্তেফাক/এএসএস