জয়পুরহাটে তেঘরবিশা এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ফজলুর রহমান (৪৫) নামে এক রাজমিস্ত্রি আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। শনিবার সন্ধ্যায় তেঘর হাইস্কুলের সামনের রেললাইনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তি তেঘরবিশা গ্রামের নুরল মণ্ডলের ছেলে। গতকাল সন্ধ্যায় তেঘর হাইস্কুলের সামনে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেসের নিচে ঝাঁপ দিলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন বলেন, ফজলুর রহমানের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, পারিবারিক কলহের জের ধরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ফজলুর রহমান আত্মহত্যা করেছেন।
ইত্তেফাক/এমআর
