সাপাহারে বড় ভায়ের দায়ের কোপে ছোট ভাই খুন

আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৫:৫৮
নওগাঁর সাপাহারে তালের বীজ কাটতে গিয়ে বড় ভাই ফরহাত রেজার (৫) দায়ের কোপে ছোট ভাই জিহাদ আলী (২) নামের এক অবুঝ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
 
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শ্রীধরবাটি আলাদিপুর গ্রামে মর্মান্তিক ঘটনাটি ঘটে।
 
জানা গেছে, সকালে বাড়ির কাছে ফারুক হোসেনের ছেলে ফরহাত রেজা তালের বীজ (শাস) খাওয়ার জন্য দা দিয়ে তালের আঁটি কাটছিল। এ সময় সঙ্গে থাকা তার ছোট ভাই জিহাদ আলী অজান্তেই ওই বীজটি ধরতে গেলে বড় ভায়ের দায়ের কোপ বীজটিতে না লেগে ছোট ভাই জিহাদের মাথায় লাগে। সঙ্গে সঙ্গে শিশু জিহাদ অচেতন হয়ে পড়লে তড়ি ঘড়ি করে লোকজন তাকে নিয়ে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত ডাক্তার শিশু জিহাদকে মৃত ঘোষণা করেন।