যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এর অংশ হিসেবে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস আয়োজিত “রোডটু দ্য হোয়াইট হাউস” শীর্ষক ধারাবাহিক ফেসবুক চ্যাটে এবার থাকছেন টেক্সাসের এলসেনিজোর মেয়র রাউল এলরেইস। মঙ্গলবার এই আয়োজনের ৬ষ্ঠ পর্ব অনুষ্ঠিত হবে।
চলতি বছরের ১০ই মে শুরু হওয়া এই ফেসবুক চ্যাট ২০১৭ সালের জানুয়ারিতে প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান পর্যন্ত চলবে। প্রতিমাসে একজন করে নির্বাচন বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের নির্বাচন-এর একটি নির্দিষ্ট বিষয়ে একঘন্টা ব্যাপী এই ফেসবুক চ্যাটে অংশগ্রহণ করেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শুরু হতে যাওয়া অনুষ্ঠানের নাম ‘একজন প্রার্থীর জীবনে একটি দিন’। এই পর্বটি রাউল এলরেইসকে নিয়ে যিনি ২১ বছর বয়সে টেক্সাসের আলসেনিজোর প্রথম এবং যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। মেয়র রেইস দ্বিতীয় দফায় নির্বাচন করেন এবং ৮১% ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে জয়লাভ করেন। বর্তমানে তিনি পঞ্চম মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
মেয়র রেইস কাজ করেছেন শহরের রাস্তা ঠিক করার জন্য, দ্য এল সেনিজো দমকল অফিস, দ্য এল সেনিজো পুলিশ দপ্তর এবং দ্য এল সেনিজো পৌর অফিস এবং শহরের প্রথম পৌর পার্ক তৈরি করেছেন। তিনি বাংলাদেশিদের সাথে কিভাবে যুক্তরাষ্ট্রর নির্বাচনের সময় প্রেসিডেনশিয়াল প্রার্থীরা কার্যকর উপায়ে ভোটারদের কাছে পৌঁছায় তা নিয়ে এবং নির্বাচনী প্রচারণা নিয়ে তার অভিজ্ঞতা বলবেন।
অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেইসবুক পেইজের “রোড টু হোয়াইট হাউজ” পোস্টের কমেন্ট সেকশনে ২৪শে অক্টোবর বিকেল সাড়ে পাঁচটা থেকে প্রশ্ন পোস্ট করতে পারবেন।
ইত্তেফাক/এমএইচ
