উল্লাপাড়া উপজেলার ভূতগাছা গ্রামে রবিবার দুপুরে ট্রাকচাপায় ইসমাইল হোসেন (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
তিনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নানদিয়া কামালিয়া গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।
উল্লাপাড়া থানার উপপরিদর্শক রবিউল জানান, ঘটনার সময় ইসমাইল সড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইত্তেফাক/ইউবি
