সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৭:৫৩
ফরিদপুরের সালথায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। 
 
রবিবার সকালে উপজেলার রামকান্তপুর তালুকদারপাড়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 
 
গ্রামবাসী সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে আবুল কাশেম তালুকদার ও তার প্রতিপক্ষ নজরুল তালুকদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১২ জন আহত হয়। গুরুতর আহত আকরাম মোল্যাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হরা হয়। খবর পেয়ে পুলিশ রেজাউল মোল্যা, সুমন বিশ্বাস,আব্বাছ তালুকদার ও বাসু তালুকদার নামে চারজনকে আটক করেছে। 
 
সালথা থানার এসআই জিল্লুর রহমান বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি