এনায়েতপুরে ট্রাকচাপায় নিহত ১

আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৯:০০
সিরাজগঞ্জের এনায়েতপুরে ট্রাকচাপায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। 
 
নিহত অসীত পোদ্দার (২৮) বেলকুচি উপজেলার গাবগাছি গ্রামের নগেন পোদ্দারের ছেলে।   
 
এনায়েতপুর থানার এসআই আলী আজগার জানান, রবিবার বিকাল ৪টার দিকে বাড়ি থেকে অসীত অটোরিকশায় শ্যালকের শ্বশুর বাড়ি এনায়েতপুর থানার শিবপুরে যাচ্ছিলেন। এনায়েতপুর হাট চত্বরে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে তিনি নিহত হন। এ সময় তিনজন আহত হন। আহতরা হলেন- বেলকুচির নলুয়া সালদার গ্রামের বনবাসী বসুর স্ত্রী অরুচি রানী (৪৫), নন্দলাল সরকারের স্ত্রী সোহাগী রানী (৩০) এবং উল্লাপাড়া উপজেলার মোহনপুরের বিকাশ চন্দ্রের স্ত্রী সীমা রানী (২৫)।
 
ইত্তেফাক/ইউবি