কমলগঞ্জ উপজেলার ব্যস্ততম চৌমুহনী এলাকায় অটোসিএনজির ধাক্কায় সুমন মিয়া (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যুতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে শিক্ষার্থীরা। সহপাঠী নিহতের ঘটনায় গতকাল সোমবার বেলা সাড়ে ১০টা থেকে উপজেলা চৌমুহনা চত্বর জুড়ে কলেজের শিক্ষার্থীরা প্রায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে সুমনের হত্যাকারী সিএনজিচালক ও গাড়ি আটকের বিচার দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
রবিবার কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের চৌমুহনী এলাকায় হেঁটে যাওয়ার সময় মৌলভীবাজারগামী একটি অটোসিএনজি-অটোরিকশা (মৌলভীবাজার -থ-১২৬৪৩০) পিছন থেকে সুমনকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আহত সুমনের মৃত্যু হয়।
