ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত

নোয়াখালীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৯:৪৭
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় দলের সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে নোয়াখালী শহরে আনন্দ মিছিল করেছে নেতা-কর্মীরা।  
 
রবিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিষ্টি বিতরণ করেন তারা। অনুরূপভাবে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে ওবায়দুল কাদেরের সংসদীয় এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে। এ ছাড়া চাটখিলসহ জেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে।  
এদিকে ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে।
 
ইত্তেফাক/ইউবি