টেকনাফে স্বশস্ত্র দুবৃর্ত্তদের গুলিতে লেদা রোহিঙ্গা ক্যাম্প ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। গত রবিবার রাতে উপজেলার লেদা রোহিঙ্গা বস্তির বাগানের সি-২৪ রাস্তায় একদল স্বশস্ত্র দুবৃর্ত্ত এসে ক্যাম্প ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, সি-ব্লকের ৯৩নং রোমের বাসিন্দা মৃত ছিদ্দিক আহমদের পুত্র আবদুল মতলবকে গুলি করে।
