প্রেসিডিয়ামে নতুন ৭ মুখ, বাদ গেলেন লেনিন ও সতীশ

আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৪:৪১
আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রেসিডিয়ামের মধ্যে ১৬ জনের নাম গতকাল রবিবার দলের কাউন্সিলেই ঘোষণা করা হয়েছে। এতে স্থান পাওয়া নতুন সাতজন হলেন- বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান, সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এবং যশোরের প্রবীণ নেতা পীযূষ কান্তি ভট্টাচার্য। অন্যদিকে আগের দুই সদস্য প্রসিডিয়াম থেকে বাদ পড়েছেন, তারা হলেন- নূহ্ উল আলম লেনিন ও সতীশ চন্দ্র রায়।
 
দলের পুনর্নির্বাচিত সভানেত্রী ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পদাধিকার বলে প্রেসিডিয়াম সদস্য। ওবায়দুল কাদের আগের কমিটিতেও প্রেসিডিয়াম সদস্য ছিলেন। প্রেসিডিয়ামের বাকি ১৪ জনের মধ্যে সাতজন পুরোনো সদস্য। তারা হলেন- সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর- উল্লাহ, সাহারা খাতুন ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
 
ইত্তেফাক/এএন