ভারতে বন্দুকযুদ্ধে ২১ মাওবাদী বিদ্রোহী নিহত

আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৪:৩৯
 
ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ২১ জন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। সোমবার ভোরে অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা সীমান্তের মধ্যে মলকানগিরিতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। 
 
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মলকানগিরির একটি মাওবাদী ক্যাম্পে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেখানে অন্তত ৫০-৬০ জন মাওবাদী বিদ্রোহী ছিল বলে জানিয়েছেন এক কর্মকর্তা। 
 
পুলিশ বলছে, মাওবাদী উচ্চ পদস্থ নেতাদের বৈঠক হওয়ার বিষয়ে খবর পেয়ে গত রাত থেকে অনুসন্ধান ও চিরুনি অভিযান চালানো হয়। এখন পর্যন্ত ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার অভিযান অব্যাহত আছে।
 
ঘটনাস্থল থেকে গোলাবারুদ ও একে-৪৭সহ অস্ত্র উদ্ধার করেছে। নিহতদের মধ্যে মাওবাদীদের ঊর্ধ্বতন নেতা রয়েছে বলে ধারণা করছে পুলিশ।
 
 
ইত্তেফাক/এএসএস