গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ৬৭,৭৬০ জন শিক্ষার্থী আবেদন করেছে। এবারে ০৮টি ইউনিটের অধীনে ২৩ বিভাগে সর্বমোট ২২০৭ জন (কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করানো হবে। এ বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রায় ৩১ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
‘এ’ ইউনিটে ২৫১ আসনের জন্য ১৪,২১২ জন, ‘বি’ ইউনিটে ৫৭৮ আসনের জন্য ৮,৮৬২ জন, ‘সি’ ইউনিটে ২২৯ আসনের জন্য ১৪,৩৩৬ জন, ‘ডি’ ইউনিটে ১৭৪ আসনের জন্য ৪,৭৩৪ জন, ‘ই’ ইউনিটে ৩৯২ আসনের জন্য ৯,৩৫২ জন এবং ‘এফ’ ইউনিটে ২৬২ আসনের জন্য ৫,৯৭১ জন, ‘জি’ ইউনিটে ১০৯ আসনের জন্য ৪,৮২৪ জন ও ‘এইচ’ ইউনিটে ২১২ আসনের জন্য ৫,৪৬৮ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন।
এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর; ‘সি’ ও ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর; ‘ডি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ নভেম্বর এবং ‘এফ’ ও ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmrstu.edu.bd জানা যাবে।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম এ তথ্য জানিয়েছেন।
ইত্তেফাক/এএসএমইউ
