বালিয়াকান্দিতে জরিমানা করায় ইউএনওয়ের বিরুদ্ধে বিক্ষোভ

আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৫:৪৮
রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করায় ইউএনও এর বিরুদ্ধে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। প্রসঙ্গত, পণ্যে বিএসটিআইয়ের সিল না থাকায় বাজারের ব্যবসায়ীদের জরিমানা করা হয়।
 
জানা গেছে, সোমবার সকাল ১০টায় বালিয়াকান্দি বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম রকিব হায়দার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ব্যবসায়ীরা একজোট হয়ে বাজারের সকল দোকান পাট বন্ধ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন।পরে ব্যবসায়ীরা সকাল ১১টা থেকে বিকাল চারটা পর্যন্ত দোকান বন্ধ রাখার ঘোষণা দেন। অনিয়মের দায়ে তাদের জরিমানা করায় উপজেলা নির্বার্হী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপিও দেয় তারা।   
 
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এইচ এম রাকিব হায়দার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ