আগামী মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ব্যবসা-অর্থনীতি বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এই কনফারেন্সের উপজীব্য হলো '২১ শতকের জন্য নতুন নতুন ব্যবসা উদ্ভাবন'।
ঢাবি'র ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন শিবলী রুবাইয়াতুল ইসলাম ইত্তেফাক অনলাইনকে এই তথ্য জানান। তিনি এই কনফারেন্সে সভাপতিত্ব করবেন। আর সহ-সভাপতি হিসেবে থাকবেন প্রফেসর ডঃ মোঃ সাদিকুল ইসলাম।
ঢাবি'র নবাব আলি চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠেয় এই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর প্রফেসর আ আ এম এস আরেফিন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ডঃ নাসরিন আহমেদ ও প্রো-ভাইস চ্যান্সেলর (এডমিনিস্ট্রেশন) প্রফেসর ডঃ মোঃ আখতারুজ্জামান।
ইত্তেফাক/এএম
