প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য

মাগুরায় পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৬:৫৭
প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারের বিরুদ্ধে মামলা হয়েছে।
 
সোমবার দুপুরে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার মাগুরা জেলা শাখার সভাপতি ডা. মকবুল হোসাইন জীবন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফিরোজ মামুন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন। 
 
মামলার বিবরণে জানা গেছে, ৭ আগস্ট পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মানহানিকর মন্তব্য করায় ডা. মকবুল হোসাইন জীবন মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/ইউবি