সৌদি প্রবাসী ছেলেকে বিদায় জানাতে এসে পিকআপচাপায় সাবজান (৬০) নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আছিমতলা-কাটরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সাবজান বেগমের বাড়ি মির্জাপুর উপজেলার কাটরা গ্রামে।
জানা গেছে, সম্প্রতি সাবজান বেগমের পুত্র শফিকুল সৌদি থেকে ছুটিতে বাড়িতে এসেছিলেন।তিন মাস ছুটি শেষে সোমবার সকালে রাজধানীর হযরত শাহজালাল(র.) আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার জন্য কাটরা নামক স্থানে বাসের জন্য অপেক্ষা করছিল। এ সময় ঢাকা থেকে টাঙ্গাইলগামী একটি পিকআপ রাস্তার পাশে দাঁড়ানো সাবজান বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মির্জাপুর হাইওয়ে থানার ওসি মো. খলিলুর রহমান পাটোয়ারি বলেন, পিকআপটি আটক করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
