রাবি শিক্ষার্থী লিপু হত্যার বিচার দাবিতে মোমবাতি প্রজ্বালন

আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ২১:১৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। 
 
সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যায়ের শহীদ মিনার মুক্ত মঞ্চে এ কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীরা এ সময় মোমবাতি হাতে এক মিনিট নীরবতা পালন শেষে শহীদ মিনার চত্বর প্রদক্ষিণ করে। পরে তারা মুক্তমঞ্চে গিয়ে সমবেত হয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। 
 
এর আগে গত ২০ অক্টোবর নবাব আব্দুল লতিফ হলের ডাইনিয়ের ড্রেন থেকে লিপুর লাশ উদ্ধার করা হয়। আলামত দেখে প্রাথমিকভাবে পুলিশ হত্যাকাণ্ড বলে ধারণা করছে। ওইদিন লিপুর চাচা মো. বশীর বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় লিপুর রুমমেট মনিরুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে রাখা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি