ছাতকের সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেলে সুরমা নদীর গনেশপুর এলাকা থেকে অজ্ঞাতনামা ওই যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়।
ছাতক থানায় এসআই সৈয়দ আব্দুল মান্নান জানান, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ছাতক থানায় একটি ইউডি মামলা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
