ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ফকরুল ইসলাম মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে ওয়ারেন্টের গ্রেফতারকৃত আসামী ওই নেতাকে গতকাল সোমাবর পুলিশ জেলহাজতে প্রেরণ করেছে।
পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, তিনি ৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনসহ দাঙ্গাহাঙ্গামার দুইটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ।
ইত্তেফাক/এএন
