বরিশালে কুতুবপুর উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২২:৪৬

বরিশালের গৌরনদীর কুতুবপুর মডেল উচ্চ বিদ্যালয় ও একই স্থানে প্রতিষ্ঠিত গোলাম হাফিজ মৃধা সরকারি প্রাঃ বিদ্যালয়ের ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার প্রদান ও স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদীর পৌর মেয়র মোঃ হারিছুর রহমান।