ঠাকুরগাঁওয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে যুবক খুন

আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৮:১৮
ঠাকুরগাঁও শহরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহত আব্দুলাহ আল মামুন (২৭) ওই গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
 
মঙ্গলবার সকালে শহরের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার জড়িত অভিযোগে পুলিশ রতন নামে একজনকে আটক করেছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোরিকশা চালক মামুনের সঙ্গে প্রতিবেশী রতনের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে সকাল সাড়ে সাতটায় মামুন বাড়ি থেকে বের হলে নিশ্চিন্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ফাঁকাস্থানে ডেকে নেয় প্রতিপক্ষ রতনসহ কয়েকজন। এ সময় তাদের সঙ্গে মামুনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা লাঠি দিয়ে ঘাড়ে আঘাত করলে মামুন মাটিতে লুটিয়ে পড়ে। মুমূর্ষু অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ