রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজের একাদশ শ্রেণীর দুই শিক্ষার্থী (জমজ বোন) ফারিয়া হাবিব মীম ও আরশোয়াদ হাবিব জীমের উপর হামলাকারীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।
মঙ্গলবার সকাল নয়টায় কলেজের অধ্যক্ষ প্রফেসর শিলা রানী মন্ডলের উদ্যোগে কলেজ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উল্লেখ্য, বুধবার রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজের দুই শিক্ষার্থী জমজ বোন মীম ও জীমকে দুই বখাটে যুবক উত্যক্ত করে। তারা এর প্রতিবাদ করলে বখাটে জীবন করিম বাবু ও লুৎফর রহমান তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং পিটিয়ে আহত করে। এ ঘটনায় তাদের বাবা আহসান হাবিব বাদী হয়ে মামলা করেন। প্রসঙ্গত, মীম ও জীম এর বাবা আহসান হাবিবের গ্রামের বাড়ি চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বালিয়া ডাঙ্গী গ্রামে।
ইত্তেফাক/এএসএমইউ
